NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

মোদীর শপথ নিয়ে কাটলো ধোঁয়াশা


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৪, ১০:০২ এএম

মোদীর শপথ নিয়ে কাটলো ধোঁয়াশা

এনডিএ জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে রোববার (৯ জুন) শপথ নেবেন মোদী। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি।

এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই জানানো হয়েছিল শনিবার (৮ জুন) শপথ নেবেন মোদী। কিন্তু এরপর জল্পনা ছড়ায় ৮ নয়, ৯ জুন শপথ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। এবার সে খবরই সত্যি হলো।

 

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত বুধবার পদত্যাগ করেন মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

 

পরে এনডিএ জোটের সঙ্গে বৈঠক শুরু করে বিজেপি। জোটের মধ্যে চলতে থাকে আলোচনা। জোটের গুরুত্বপূর্ণ নেতা নাইডু ও নীতিশ কুমার এরই মধ্যে বিজেপির প্রতি সমর্থন দিয়েছেন। ফলে তাদের আর সরকার গঠনে বাধা নেই।

মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ডের মতো বিশ্বনেতারা।

 

দেশটির লোকসভায় মোট আসন ৫৪৩। এর মধ্যে এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন।