NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভারতের নির্বাচন: ৭৮ মুসলিম প্রার্থীর মধ্যে জয়ী মাত্র ১৫ জন


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ০৮:২৯ এএম

ভারতের নির্বাচন: ৭৮ মুসলিম প্রার্থীর মধ্যে জয়ী মাত্র ১৫ জন

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিভিন্ন আসনে লড়েছেন ৭৮ জন মুসলিম প্রার্থী। কিন্তু তাদের মধ্যে জয়ের দেখা পেয়েছেন মাত্র ১৫ জন। বিজয়ীদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে তিনি হারিয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরীকে।

বার্তা সংস্থা পিটিআই’র খবর অনুসারে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় এ বছর মুসলিম প্রার্থীদের সংখ্যা ছিল অনেক কম। গতবার বিভিন্ন দলের হয়ে অন্তত ১১৫ জন মুসলিম প্রার্থী নির্বাচনে লড়েছিলেন। কিন্তু এবার সেই সংখ্যা ছিল ৭৮ জন। তাদের মধ্যে মাত্র ১৫ জন জয়ী হতে পেরেছেন।

 

সাহারানপুর থেকে কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ ৬৪ হাজার ৫৪২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কাইরানায় সমাজবাদী পার্টির তরুণ প্রার্থী ইকরা চৌধুরী ৬৯ হাজার ১১৬ ভোটে হারিয়েছেন বিজেপির প্রদীপ কুমারকে।

 

গাজিপুরের বর্তমান সংসদ সদস্য আফজাল আনসারি ৫ লাখ ৩০ হাজার ভোট পেয়ে আবারও জয়ী হয়েছেন। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মাধবী লাথা কমপেল্লার চেয়ে ৩ লাখ ৩৮ হাজার ভোট বেশি পেয়ে হায়দ্রাবাদের আসন ধরে রেখেছেন।

লাদাখে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হানিফা ২৭ হাজার ৮৬২ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। জম্মু-কাশ্মীরের বারামুল্লা আসনে ৪ লাখ ৭০ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী আবদুল রশিদ শেখ।

উত্তর প্রদেশের রামপুর আসনে সমাজবাদী পার্টির মহিবুল্লাহ ৪ লাখ ৮১ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর সাম্ভালে ১ লাখ ২০ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন জিয়া উর রহমান।

 

জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনে ন্যাশনাল কনফারেন্সের মিঞাঁ আলতাফ আহমেদ সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বিরুদ্ধে ২ লাখ ৮১ ৭৯৪ ভোটে জয়ী হয়েছেন। শ্রীনগরে এনসি প্রার্থী আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদী ৩ লাখ ৫৬ হাজার ৮৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

 

পশ্চিমবঙ্গের বহরমপুর আসনে প্রথমবারের মতো নির্বাচন করেই বাজিমাত করেছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। ৮৫ হাজার ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী হারিয়ে দিয়েছেন ছয়বারের সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরীকে।