NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ধ্যান ভেঙেছেন মোদী, বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি


খবর   প্রকাশিত:  ০২ জুন, ২০২৪, ১২:৪১ পিএম

ধ্যান ভেঙেছেন মোদী, বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

ভারতে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। সাত ধাপের ভোটের শেষ ধাপ শেষ হয় শনিবার (১ জুন)। তবে এরই মধ্যে প্রকাশিত হয়েছে বিভিন্ন বুথফেরত জরিপ। এতে দেখা যাচ্ছে, বিরোধী ইন্ডিয়া জোটের চেয়ে বেশি আসন পেতে যাচ্ছে মোদীর এনডিএ জোট। যদিও লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হবে ৪ জুন।

ভোটগ্রহণ প্রক্রিয়া শেষের এক্সিট পোল বা বুথফেরত জরিপ বলছে, ২০১৪ ও ২০১৯-এর মতোই অনেকটাই পিছনে বিরোধী জোট। রিপাবলিক-মাট্রিজের জরিপে এগিয়ে এনডিএ।

 

জরিপ অনুযায়ী, ৩৫৩-৩৬৩টি আসন পেতে পারে এনডিএ। ইন্ডিয়া জোট পেতে পারে ১১৮-১৩৩ আসন। রিপাবলিক পি মার্কের জরিপে দেখা গেছে, এনডিএ পেতে পারে ৩৫৯টি আসন। ইন্ডিয়া পেতে পারে ১৫৪ আসন। জন কী বাতের জরিপে এনডিএ পেতে পারে ৩৬৩-৩৯২ আসন। ইন্ডিয়া পেতে পারে ১৪১-১৬১ আসন।

আরও বেশ কিছু বুথফেরত জরিপ প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, মোদীর এনডিএ জোট ইন্ডিয়ার থেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। যদিও আসল ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

 

এদিকে দুদিন প্রায় ৪৫ ঘণ্টার ধ্যান ভেঙেছেন মোদী। শনিবার দুপুরে ধ্যান ভাঙেন তিনি। তারপর আকাশি কুর্তা, সাদা ধুতি পরে বেরিয়ে এলেন বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে।

 

এর আগে শেষ ধাপের নির্বাচনী প্রচার শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন মোদী। শনিবার দুপুর পর্যন্ত চলে ধ্যান। এই দুদিন মৌনব্রত ছিল মোদীর। শুধুই তরল জাতীয় খাবার খেয়েছেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর তিনি গিয়েছিলেন কেদারনাথে। ২০১৪ সালের ভোটের পর গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে।