NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৪, ০৭:১২ এএম

আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ শুক্রবার (৩১ মে) সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এর আগে বৃহস্পতিবার রাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে রাত সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলাসংক্রান্ত এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, এপিবিএনের অতিরিক্ত মহাপরিদর্শক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ও আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার পৌঁছন। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন। 

এ সফরে মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব এবং জনসংযোগ কর্মকর্তা (জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা) সফরসঙ্গী হিসেবে রয়েছেন।