NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ০৮:৫৭ এএম

ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের উদ্যোগে দক্ষিণাঞ্চলে অসংখ্য আশ্রয়কেন্দ্র ও মুজিব কিল্লা নির্মাণ করা হয়েছে। যেন দুর্যোগকালে মানুষ সেখানে আশ্রয় নিতে পারে। ফলে হতাহত তেমন হয়নি।’ এ সময় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন।

 

 

আজ বৃহস্পতিবার (৩০ মে) খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার নন্দীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। যাদের ঘর ভেঙেছে তাদের ঘর সংস্কার ও নির্মাণের ব্যবস্থা করা হবে।

অস্বাভাবিক জলোচ্ছ্বাসে যাদের পুকুরের মাছ ভেসে গেছে তাদের এবং কৃষির ক্ষতি হওয়ায় তাদের বীজ ও সার দিয়ে প্রান্তিক চাষিদের পুনর্বাসনের আওতায় আনা হবে।’

 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা খুলনার শ্যামনগর ও কয়রা, পিরোজপুরের মঠবাড়িয়া, বরগুনার পাথরঘাটা পরিদর্শন করেন। এরপর পটুয়াখালীর কলাপাড়ার মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাড মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ করেন। সেখান থেকে গাড়িতে করে খেপুপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

 

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথম পর্যায়ে দুই হাজার ক্ষতিগ্রস্তের মধ্যে চাল, ডাল, লবণ, চিনি, ভোজ্য তেলসহ মোট ১৪ কেজির বেশি খাদ্য সহায়তা দেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা যায়।

এরপর প্রধানমন্ত্রী কলাপাড়ার আন্ধারমানিক নদের ওপর নির্মিত শেখ কামাল সেতু পরিদর্শন করেন। সেখান থেকে ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদুৎ কেন্দ্রে যান। সেখানে তিনি বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা করবেন।