NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষ্যে কনসাল জেনারেল নাজমুল হুদার সাথে যুক্তরাস্ট্র আ.লীগের সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০৯:৩৫ এএম

পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষ্যে কনসাল জেনারেল নাজমুল হুদার সাথে যুক্তরাস্ট্র আ.লীগের সৌজন্য সাক্ষাৎ

হাকিকুল ইসলাম খোকন,,   যুক্তরাস্ট্রে  পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র আগমণ উপলক্ষে কনসল জেনারেল ড.নাজমুল হুদার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাস্ট্র আ.লীগ। ২৯শে মে বুধবার সকাল সাড়ে দশটায় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটর  কার্যালয়ে কনসাল জেনারেল নাজমুল হুদার সাথে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কনসাল জেনারেল ড.নাজমুল হুদার সাথে এ সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন যুক্তরাস্ট্র আ.লীগের উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। যুক্তরাস্ট্র আ.লীগের উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএম ড. প্রদীপ রঞ্জন কর এর নেতৃত্বে এ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুক্তরাস্ট্র আ.লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রমেশ চন্দ্র নাথ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও কার্যকরী কমিটির অন্যতম সদস্য মূলধারার রাজনীতিক খুরশেদ খন্দকার।

যুক্তরাস্ট্র আ.লীগের এ প্রতিনিধিদলের সাথে কনসাল জেনারেল ড.নাজমুল হুদার অত্যন্ত সৌহার্দপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। কনসাল জেনারেল প্রতিনিধি দলের সদস্যদেরকে বিদেশের মাটিতে বাংলাদেশের সুনামের জন্য কাজ করে যাওয়ার জন্য ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানান কমিউনিটির বিভিন্ন কাজে সহযোগীতা করার জন্য।               ছবিতে বাথেকে খুরশেদ খন্দকার,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,আব্দুল হাসিব মামুন,ড.নাজমুল হুদা ড. প্রদীপ রঞ্জন কর ও রমেশ চন্দ্র নাথ ।