NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

কোনো ফরম্যাটেই আর এক নম্বর নন সাকিব


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৪, ০১:১৬ এএম

কোনো ফরম্যাটেই আর এক নম্বর নন সাকিব

সাকিব আল হাসান টেস্টে নিয়মিত নন। এই ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারিয়েছেন বহু আগেই। ওয়ানডেতেও কিছুদিন আগে সাকিবকে সরিয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি।

বাকি ছিল টি-টোয়েন্টি। কদিন আগে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই ফরম্যাটে সাকিবের শীর্ষস্থানে ভাগ বসান। এবার টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষস্থানটা হারিয়েই ফেললেন সাকিব।

 

২২৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন এককভাবে শীর্ষে হাসারাঙ্গা। সাকিবের রেটিং পয়েন্ট তার চেয়ে ৫ কম, ২২৩।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে পরিবর্তন এসেছে বেশ কয়েকটি। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস এক ধাপ এগিয়ে উঠেছেন পঞ্চম স্থানে। ২ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে এখন ইংল্যান্ডের মঈন আলি।

 

ব্যাটিংয়ে বেশ উন্নতি হয়েছে বাংলাদেশের তাওহিদ হৃদয়ের। ১২ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন হৃদয়। তানজিদ হাসান তামিম ৩৪ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ৮৪ নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব।

 

বোলারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ৩৮ ধাপ উন্নতি করে বর্তমানে ৫২তম স্থানে রয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমান এগিয়েছেন ২ ধাপ, এখন তিনি ২৩তম স্থানে। এখানে শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ।