NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

আশা করি কিছু পাবো, আনারের মরদেহ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ১০:৫৪ পিএম

আশা করি কিছু পাবো, আনারের মরদেহ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের অংশ পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, বসে নেই। আশা করি কিছু পাবো।

 

মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে ঈদুল আজহার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আনারের মরদেহ পাওয়ার বিষয়ে সবশেষ তথ্য জানতে চাইলে মন্ত্রী বলেন, তার মরদেহের বিষয়ে স্পষ্ট কোনো খবর আমাদের কাছে আসেনি। আপনারা যেরকম শুনছেন আমরাও সেরকম শুনছি। বাংলাদেশ থেকে তিনজন গোয়েন্দা সদস্য সেখানে গেছেন। ভারতের পুলিশও কাজ করছে।

 

‘শুধু ডেড বডিটা ছাড়া সব ইনফরমেশন- যারা যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যারা খুন করেছেন সব কিছুর খবর আমরা পেয়েছি। তারা যেভাবে খুন করেছেন তাতে ডেড বডিটা উদ্ধার করাই বাকি। আর সবকিছুই আমাদের কাছে চলে আসছে।’

 

মরদেহ না পেলে তার আসন শূন্য ঘোষণা করা যাচ্ছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘এটি স্পিকার জানেন। সংবিধান অনুযায়ী তিনি সিদ্ধান্ত দেবেন।’

 

এ বিষয়ে স্পিকারকে আপনারা অবহিত করবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘স্পিকারকে অবহিত করা আমাদের কাজ নয়। স্পিকারের ওখানে অফিস আছে, তারাই সিদ্ধান্ত নেবেন পরবর্তী অ্যাকশন কি হবে।’

 

মরদেহ না পাওয়া গেলে কোনো আইনি জটিলতা হবে কি না- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘যারা যারা দেখেছেন, যারা যারা হত্যা করেছেন, তারা তো স্বীকার করেছেন। সেখানে কি হবে সেটা আইনজ্ঞরাই জানেন, আইন মন্ত্রণালয় বলতে পারবে।’