NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

আগামী অর্থবছরে সংসদের বাজেট ৩৪৭ কোটি টাকা


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ১০:৫৩ পিএম

আগামী অর্থবছরে সংসদের বাজেট ৩৪৭ কোটি টাকা

জাতীয় সংসদের জন্য ২৪-২৫ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৪৭ কোটি ১৩ লক্ষ টাকা প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে সংসদ সচিবালয় কমিশন। যা চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে সংশোধিত বাজেটের থেকে প্রায় ২৩ কোটি টাকা বেশি। চলতি বছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩২৪ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে উপস্থিত ছিলেন কমিশন সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের। বিশেষ আমন্ত্রণে অংশ নেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

 

কমিটি সূত্র জানায়, বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এরপর আলোচনা শেষে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।

এ ছাড়া বৈঠকে জাতীয় সংসদের ২৫-২৬ অর্থবছরে ৩৮২ কোটি ৭৬ লক্ষ টাকা এবং ২৬-২৭ অর্থবছরে ৪২০ কোটি ৯৭ লক্ষ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

 

বৈঠকের শুরুতে বিগত ৩৪তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়। এ ছাড়া সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য সংসদ সচিবালয় কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।

পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এছাড়া কমিশন বৈঠকে সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।