NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

ঘূর্ণিঝড় রিমালে দুজন নিহত: ত্রাণ প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৪, ০৬:৩৩ পিএম

ঘূর্ণিঝড় রিমালে দুজন নিহত: ত্রাণ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া উপকূলীয় এলাকাগুলোর বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে ঢুকছে পানি।

রবিবার (২৬ মে) রাত সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

 

তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি আগামী ১-২ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে। কেন্দ্র অতিক্রম করার পর শেষ ভাগটি ৩-৫ ঘণ্টা পর বাংলাদেশ অতিক্রম করবে।

ঘূর্ণিঝড়ের কারণে নিহতের কোনো খবর আছে কি না এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা জেনেছি এখন পর্যন্ত দুজন মারা গেছেন।

এরমধ্যে একজন মারা গেছেন পটুয়াখালীতে।

 

প্রতিমন্ত্রী বলেন, সব উপকূল এলাকায় বর্তমানে বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া উপকূলীয় এলাকাগুলো ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে।

এই মুহূর্তে উপকূলীয় এলাকার মানুষজন বিপদের মধ্যে আছেন। লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

 

৯ হাজার আশ্রয়কেন্দ্রে কী পরিমাণ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে– জানতে চাইলে তিনি বলেন, আমরা বলেছি দুপুর পর্যন্ত প্রায় ৮ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছেন। সন্ধ্যার ভেতরে সব মানুষ আশ্রয়কেন্দ্রে পৌঁছে গেছে। আমি এটা বলতে চাই, ৯ হাজার আশ্রয়কেন্দ্র উপকূলীয় মানুষজনের জন্য পর্যাপ্ত।

এ ছাড়া আরো একদিন আগে পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী।