NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৪, ১০:৫৪ এএম

শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার আজই ছিল শেষ দিন। অবশেষে একেবারে শেষ মুহুূর্তে এসে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। আগামী ১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপে।

আজ শুক্রবার যুক্তরাজ্য সময় বিকেলে বিশ্বকাপের দল চূড়ান্ত করে করে পাকিস্তান। টানা দুই ঘণ্টার সভা শেষে দল ঘোষণা করে পিসিবির নির্বাচক কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আফজাল, গ্যারি কারস্টেন, মোহাম্মদ ইউসুফ, ওহাব রিয়াজ।

 

নির্বাচিত ১৫ জন খেলোয়াড়ের মধ্যে আবরার আহমেদ, আজম খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, সাইম আইয়ুব এবং উসমান খানের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে।

মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম সর্বশেষ ২০১৬ এবং২০২১ সালের আসরে উপস্থিত ছিলেন। বাকি ৮ ক্রিকেটার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া ২০২২ সালের আসরে দলে ছিলেন।

 

বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, আজম খান, শাদাব খান, ফখর জামান, উসমান খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।