NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

কোহলিদের বিদায় করে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো রাজস্থান


খবর   প্রকাশিত:  ২৩ মে, ২০২৪, ১১:২৪ এএম

কোহলিদের বিদায় করে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো রাজস্থান

আইপিএলের শুরুতে এক অপ্রতিরোধ্য নাম ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু শেষের দিকে এসে টানা চারটি ম্যাচ হেরে যায় তারা। একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তবুও ভাগ্য ভালো আগের ম্যাচগুলোতে জিতেছিলো, তাই সুযোগ পেয়েছে প্লে-অফে খেলার।

অন্যদিকে অবিশ্বাস্য কামব্যাট করে আইপিএলের প্লে-অফে নাম লেখায় বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ দিকে টানা ৬টি ম্যাচ জিতে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেন্নাইকে প্রয়োজনীয় ব্যবধানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে তারা। দুই দলের ছিল আজ নকআউট ম্যাচ। অর্থ্যাৎ প্লে-অফের ইলিমিনেটর রাউন্ড। এই ম্যাচে এসে আগের মতোই জ্বলে উঠলো রাজস্থান রয়্যালস।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখলো সাঞ্জু স্যামসনের দল। অন্যদিকে বিদায় করে দিলো বেঙ্গালুরুকে। আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাব দিতে নেমে ১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস।

ফাইনালে ওঠার লড়াই দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলিরা খুব বেশি ভালো ব্যাট করতে পারেননি। ২৪ বলে ৩৩ রান করেন কোহলি। ৩৪ রান করেন রজত পাতিদার। ৩২ রান করেন মহিপাল লমরর। ২৭ রান আসে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে।

 

জবাব দিতে নেমে জসস্বি জয়সওয়াল ৩০ বলে করেন ৪৫ রান। ২৬ বলে ৩৬ রান করেন রায়ান পরাগ। ১৪ বলে ২৬ রান করেন শিমরন হেটমায়ার। ৮ বলে ১৬ রানে অপরাজিত থেকে রাজস্থানকে জয় এনে দেন রোভম্যান পাওয়েল।