NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

একই দিনে বাংলাদেশেও ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র মুক্তি


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৪, ০২:৪০ এএম

একই দিনে বাংলাদেশেও ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র মুক্তি

চলতি বছর ভাষার মাস ফেব্রুয়ারি ও ঈদুল ফিতরের কারণে দেশে কোনো হিন্দি সিনেমা মুক্তি পায়নি। সেই অলিখিত বিরতি কাটিয়ে আবারও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউড তারকাদের সিনেমা।

শাহরুখ, সালমানদের পর এবার দেশে আসছে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এটি আগামী ৩১ মে মুক্তি পাবে ভারতে। একই দিন বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা-প্রযোজক ও পরিবেশক অনন্য মামুন। এমনটা জানিয়েছেন তিনি নিজেই।

 

তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা মন্ত্রণালয়ে সিনেমাটির আমদানির অনুমতি পেয়ে গিয়েছি। সব কিছু ঠিক থাকলে ভারতের সঙ্গে একইদিনে সিনেমাটি দেশে মুক্তি দিতে পারব।’

 

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ আমদানির ব্যাপারে নিজের সোশ্যাল হ্যান্ডেলেও আভাস দিয়েছেন মামুন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই প্রথম জাহ্নবী কাপুরের সিনেমা দেখব বাংলাদেশের সিনেমা হলে।’

যদিও সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত বিষয়টি চূড়ান্ত ধরে নেওয়ার কোনও সুযোগ নেই। তাই দর্শককে আরও কয়েকটি দিন অপেক্ষা করতেই হচ্ছে।

 

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ নির্মাণ করেছেন শরণ শর্মা। এতে আরও অভিনয় করেছেন রাজেশ শর্মা, কুমুদ মিশ্রা, অভিষেক ব্যানার্জি প্রমুখ। করন জোহরের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করেছে জি স্টুডিওস।