NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

কিরগিজস্তানে বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ মে, ২০২৪, ১০:৫২ এএম

কিরগিজস্তানে বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি ছাত্র খুন-জখম হয়েছে―এমন কোনো খবর নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমরা কিরগিজস্তানকে আমাদের উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা হয়েছে, কিন্তু কেউ গুরুতর আহত হওয়ার সংবাদ আমাদের কাছে আসেনি।’

রবিবার (১৯ মে) ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওক্যাব) অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিরগিজস্তান সরকারকে বাংলাদেশের উদ্বেগের কথা জানিয়েছি। এ ছাড়া বাংলাদেশের রাষ্ট্রদূতকে দেশটিতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছি।’

এদিকে কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলে দল বেঁধে হামলা চালিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় দেশটির রাজধানী বিশকেকে টানটান উত্তেজনা বিরাজ করছে।

হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ অবস্থায় নিরাপত্তা শঙ্কা জানিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

 

দেশটিতে বিদেশিদের হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান নিজ নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কবার্তা দিয়েছে। চালু করেছে হটলাইন, যাতে কোথাও তাদের দেশের নাগরিক আক্রান্ত হলে সাহায্য পৌঁছতে পারে।

দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের পাঠানো বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ১৫-২০ জনের গ্রুপ করে একেকটি কক্ষে লুকিয়ে রয়েছেন। 

 

দেখা গেছে, ১০ থেকে ১৫ জন মিলে এক ব্যক্তিকে নির্দয়ভাবে পেটাচ্ছে। একজনের লাশ রাস্তায় পড়ে রয়েছে। তবে কোন দেশের নাগরিক, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের সামনেই সড়কে পেটানো হচ্ছে লোকজনকে।

 

 

বাংলাদেশি শিক্ষার্থীদের দাবি, কিরগিজস্তানে উবারসহ বিভিন্ন যোগাযোগ অ্যাপ ব্যবহার করে বিদেশিদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। হামলায় বাংলাদেশি শ্রমিক ও শিক্ষার্থীরা আহত হয়েছেন। কত বাংলাদেশি আহত হয়েছেন, তা নির্দিষ্ট করে বলতে পারেননি কেউ। এ ছাড়া কোনো আহত বাংলাদেশির নাম বা ফোন নম্বরও জানাতে পারেননি কেউ। 

দেশটিতে প্রায় এক হাজার ২০০ বাংলাদেশি শিক্ষার্থী আছেন বলে তারা জানান। দেশটিতে কত বাংলাদেশি আছে, সে পরিসংখ্যান নেই বাংলাদেশ দূতাবাসের কাছে। 

দূতাবাসের ধারণা, ৬০০ থেকে ৭০০ শিক্ষার্থী এবং হাজারখানেক টেক্সটাইলের শ্রমিক কিরগিজস্তানে রয়েছেন।