NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

৪০ বছর পর চ্যাম্পিয়্ন্স লিগে ফিরলো ভিলা


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৮:১৫ পিএম

৪০ বছর পর চ্যাম্পিয়্ন্স লিগে ফিরলো ভিলা

সর্বশেষ ১৯৮২-৮৩ মৌসুমে চ্যাম্পিয়্ন্স লিগে খেলার সুযোগ পেয়েছিল অ্যাস্টন ভিলা। তখন অবশ্য এর নাম চ্যাম্পিয়ন্স লিগ ছিল না। পরিচিত ছিল ইউরোপিয়ান লিগ নামে। এরপর কেটে গেছে ৪০ বছরেরও বেশি সময়। দীর্ঘ এই সময়ের মধ্যে আর ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতাটিতে ফেরা হয়নি ভিলার।

অবশেষে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচলো ভিলার। ৪ যুগ পর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিলো তারা। এতদিন নিশ্চিত হয়েও হচ্ছিল না। বহু অপেক্ষার পর গতকাল মঙ্গলবার রাতে টটেনহ্যাম হটস্পার ২-০ গোলে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত হলো ভিলার।

 

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে প্রিমিয়ার লিগের সেরা চারে থেকে চলতি মৌসুম শেষ করতে হবে ভিলাকে। এতদিন এই চতুর্থস্থান দখলের লড়াইয়ে টটেনহ্যামের সঙ্গে প্রতিযোগিতা করে আসছিল উনাই এমেরির দল। শেষমেশ প্রিমিয়ার লিগের এক ম্যাচ হাতে রেখেই ইউরোপীয় সেরা ক্লাব প্রতিযোগিতায় কোয়ালিফাই করলো ভিলা।

৩৭ ম্যাচে ভিলার পয়েন্ট ৬৮। তাদের হাতে যে একটি ম্যাচ আছে, তা লিভারপুলের বিপক্ষে আগামী সোমবার। এই ম্যাচে যদি তারা হেরে যায়, তাহলেও টটেনহ্যাম নাগাল ধরতে পারবে না ভিলার। কারণ, ৩৭ ম্যাচে টটেনহ্যামের পয়েন্ট ৬৩। বাকি এক ম্যাচে যদি টটেনহ্যাম জিতলেও চতুর্থ আসতে পারবে না। সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে বড় জোর ৬৬। অর্থাৎ ভিলা থেকে ২ পয়েন্ট পিছিয়েই থাকবে তারা।

 

বুধবার রাতে টটেনহ্যামের হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ভিলা। যেখানে দেখা যায়, কোচ এমেরি ও ফুটবলাররা একটি অনুষ্ঠান উদযাপন করছেন।

 

১৯৮১-৮২ মৌসুমে ইউরোপিয়ান কাপ জিতেছিল ভিলা। পরের মৌসুমে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বাদ পড়ে ভিলা। এরপর ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপের নাম পরিবর্তন করে রাখা হয় চ্যাম্পিয়ন্স লিগ। সে হিসেবে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল ভিলা।