NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

গাজায় মানবিক কনভয়ে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৪:৪৬ পিএম

গাজায় মানবিক কনভয়ে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

ফিলিস্তিনের গাজায় বেসামরিক সহায়তার জন্য পাঠানো জর্দানের মানবিক ত্রাণবাহী একটি কনভয়ে ইসরায়েলি চরমপন্থি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বেসামরিক ত্রাণবাহী কনভয়টি বেত হানুন ক্রসিং হয়ে গাজায় যাচ্ছিল।

মঙ্গলবার (১৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করা এবং মানবিক কনভয়কে রক্ষা করা ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের দায়িত্ব।’

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) সমুন্নত রাখার জন্য স্বাক্ষরকারী পক্ষগুলোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে- যাতে মানবিক সহায়তাগুলোর দ্রুত ও নিরবচ্ছিন্ন প্রবেশ নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর দায়িত্ব স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, আমরা জর্ডান সরকারের মানবিক সহায়তার মাধ্যমে মানবতার সেবা করার এ প্রচেষ্টার প্রতি আমাদের সমর্থন ও সংহতি প্রকাশ করার পাশাপাশি ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে গাজায় মানবিক সহায়তার নির্বিঘ্ন প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।