NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

আলাভেজের জালে ৫ গোল দিলো রিয়াল


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৮:১৪ পিএম

আলাভেজের জালে ৫ গোল দিলো রিয়াল

লা লিগার শিরোপা নিশ্চিত করার পরও থামেনি রিয়াল মাদ্রিদের জয়রথ। ঘরের মাঠে তো এক রকম অপ্রতিরোধ্য হয়ে উঠেছে রিয়াল। চলতি মৌসুমে লা লিগায় এখনো ঘরের মাঠে কোনো ম্যাচে হারেনি তারা। ২০১৯-২০২০ মৌসুমের পর এই প্রথম ঘরের মাঠে টানা অপরাজিত থাকলো কার্লো আনচেলত্তির দল।

চলতি মৌসুমে শুধু জয় নয়, মাঝেমধ্যে প্রতিপক্ষকে গোলবন্যায়ও ভাসায় রিয়াল। এবার ৩৬তম লিগ ম্যাচে আলাভেজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কসরা। দলের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

 

সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল মঙ্গলবার ১০ মিনিটে প্রথম গোল করেন জুড বেলিংহাম। এরপর ২৭ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন ভিনি। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১) রিয়ালকে ৩-০ তে এগিয়ে বিরতিতে নেন ফেডেরিকো ভালভার্দে।

ম্যাচের ৭০ মিনিটে এসে নিজের দ্বিতীয় গোল করেন ভিনি। এরপর আলাভেজের জালে শেষ পেরেকটি ঠুকে দেন আর্দা গুলার। এতে ৫-০ গোলের দারুণ জয় পায় রিয়াল।

 

চলতি মৌসুমে ৪ ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা জিতে নিয়েছে রিয়াল। লিগে এটি তাদের ৩৬তম শিরোপা। এরপর বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেছে আনচেলত্তির দল। আগামী ১ জনু ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।