NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

মাঠে না নেমেই বাদ গুজরাট, সেরা দুইয়ে থেকে প্লে-অফে কলকাতা


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৪, ০৮:৫৯ এএম

মাঠে না নেমেই বাদ গুজরাট, সেরা দুইয়ে থেকে প্লে-অফে কলকাতা

প্লে-অফে খেলার যে ক্ষীণ প্রদীপ জ্বলছিল গুজরাট টাইটানসের; বৃষ্টির ঝাপটায় সেই প্রদীপটি ধপ করে নিভে গেছে। গতকাল সোমবার রাতে গুজরাটের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচে একটি বলও গড়িতে দেয়নি বৃষ্টি। ফলে পয়েন্ট ভাগাভাগিতেই হয় ম্যাচের সমাধান।

বৃষ্টির কারণে গুজরাটের স্বপ্নভঙ্গ হলেও সুবিধা হয়েছে কলকাতার। ১ পয়েন্ট পাওয়ার সুবাদে লিগ পর্বে সেরা দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে তাদের। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে আছে কলকাতা।

 

লিগ পর্বের শেষ পর্যন্ত কেবল কলকাতাকে পেছনে ফেলার সুযোগ আছে রাজস্থান রয়্যালসের। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে তারা। রাজস্থানের এখনো দুই ম্যাচ বাকি আছে। তারা যদি দুটি ম্যাচই জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে ২০। আর কলকাতা যদি তাদের বাকি এক ম্যাচ হেরে যায়, তাহলে তাদের পয়েন্ট ১৯ ই থেকে যাবে। সেক্ষেত্রে কলকাতা থেকে এক পয়েন্ট বেশি শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করতে পারবে রাজস্থান।