NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

মিউজিক্যাল ফিল্মে জাস মান্নাত


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৪, ১১:০৪ এএম

মিউজিক্যাল ফিল্মে জাস মান্নাত

শোবিজের শুরুটা মডেলিংয়ের মাধ্যমে। এরপর নাম লেখান নাটক-সিনেমায়। বলছি এঞ্জেলিনা জাস মান্নাতের কথা। এই মডেলকে দেখা গেছে গান-চিত্রেও। ছোট ও বড়পর্দায় নিয়মিত কাজ করছেন মান্নাত।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন। মান্নাতের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক রাশেদ প্রহর। ‘বিনোদিনী গো’ শিরোনামের এই মিউজিক্যাল ফিল্ম পরিচালনা করেছেন শিকদার শাফিন।

 

মান্নাত বলেন, নাটকে নিয়মিত কাজ করছি। ‘বিনোদিনী গো’ মিউজিক্যাল ফিল্মটি ভিন্ন ধরনের। গানের পাশাপাশি এর গল্পটিও দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি, দর্শক শ্রোতাদের ভালো লাগবে।

 

এদিকে মান্নাতের হাতে কয়েকটি নাটকের কাজ রয়েছে। তবে তার টার্গেট বড়পর্দা। এরই মধ্যে কয়েকটি সিনেমার কাজের কথা চলছে বলে জানান মান্নাত।