NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

নিষিদ্ধ হলেন দিল্লির অধিনায়ক পান্ত


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৪, ১১:১২ এএম

নিষিদ্ধ হলেন দিল্লির অধিনায়ক পান্ত

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিশাভ পান্তকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আইপিএলের স্লো-ওভাররেট বিধি লঙ্ঘন করার অপরাধে তাকে এই শাস্তি দেওয়া হয়। গেল ৭ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে এই আইন ভঙ্গ করেন তিনি। যে কারণে আগামীকাল রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে পারবেন না পান্ত।

শুধু নিষিদ্ধ নয়, এর পাশাপাশি জরিমানাও গুণতে হবে পান্তকে। দিল্লির অধিনায়ককে ৩০ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। একইসঙ্গে একাদশের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ বা ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

 

এ নিয়ে তৃতীয়বারের মতো স্লো-ওভার বিধি ভঙ্গ করলেন পান্ত। ফলে শাস্তিও পাচ্ছেন বেশি। এই অপরাধ যত বেশি করা হবে, শাস্তিও বাড়তে থাকবে।

 

তবে বিসিসিআইয়ের এই শাস্তির বিপক্ষে আপিল করেছিল দিল্লি। সে আপিল কোনো কাজে আসেনি। রায় রিভিউ করে বিসিসিআইয়ের নিয়োজিত ন্যায়পাল জানিয়েছে, আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটিই চূড়ান্ত বলে বিবেচিত হবে।