NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিল মনোনীত


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৪, ০৫:২৫ পিএম

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিল মনোনীত


যুক্তরাষ্ট্র সরকার ডেভিড স্লেটন মিলকে বাংলাদেশে অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি এবং প্লেনিপোটেনশিয়ারি হিসেবে মনোনীত করেছে।
প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনে গুরুত্বপূর্ণ নেতৃত্বে দায়িত্ব পালন করার জন্য ৯ মে এ মনোনয়ন ঘোষণা করেছেন। আজ এখানে প্রাপ্ত একটি বিবৃতি এ কথা জানা গেছে। অনুমোদন চূড়ান্ত হলে ২০২১ সালের জুলাই থেকে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন ডেভিড মিল।
ডেভিড মিল সিনিয়র ফরেন সার্ভিসে মিনিস্টার-কাউন্সেলর পদমর্যাদার একজন কেরিয়ার ডিপ্লোমেট। বর্তমানে তিনি চীনের বেইজিং-এ মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন। সেখানে তিনি অন্তর্বতীকালীন চার্জ ডি’ অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর আগে, তিনি ডিপার্টমেন্টের ব্যুরো অফ ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশনের উপ-সহকারী সচিব ছিলেন। এর আগে তিনি নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন ব্যুরোর পরিচালক ছিলেন।
তার বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে অন্যান্য পদের মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ওয়াশিংটনে ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন; বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন; ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ের কাউন্সেলর; অর্থনৈতিক ব্যুরোতে মুদ্রা বিষয়ক অফিসের উপ-পরিচালক; এবং চীন, হংকং, তাইওয়ান, গিনি ও ওয়াশিংটনে অন্যান্য দায়িত্ব পালন।
ফরেন সার্ভিসে যোগদানের আগে, মিল স্প্রিন্ট টেলিকমিউনিকেশনে কর্পোরেট ফাইন্যান্স সংক্রান্ত পদে অধিষ্ঠিত ছিলেন। ভার্জিনিয়ার স্থানীয় বাসিন্দা মিল ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আইজেনহাওয়ার স্কুল থেকে এম.এস. ডিগ্রী, টুলেন ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় থেকে বিএ। ডিগ্রী অর্জন করেছেন।
তিনি অসামান্য সাফল্যের সঙ্গে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালনের জন্য বেকার-উইলকিন্স পুরস্কার পেয়েছেন এবং চীনা, ইউক্রেনীয় ও ফরাসি ভাষায় দক্ষ।