NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

হজযাত্রীর ভিসা ১১ মের মধ্যে না করলে দায় এজেন্সির - ধর্ম মন্ত্রণালয়


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৪, ০৪:১৭ পিএম

হজযাত্রীর ভিসা ১১ মের মধ্যে না করলে দায় এজেন্সির - ধর্ম মন্ত্রণালয়

হজযাত্রীদের ভিসা আবেদনের সময় দ্বিতীয় দফায় ১১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব বহন করতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (৭ মে) হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ধর্ম মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

 

বুধবার (৮ মে) প্রধানমন্ত্রীর হজ কার্যক্রম উদ্বোধনের পর বৃহস্পতিবার (৯ মে) থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। আগের বেধে দেওয়া সময় অনুযায়ী মঙ্গলবারই (৭ মে) ছিল ভিসা আবেদনের শেষ দিন। কিন্তু এখনো বেশিরভাগ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়নি। এর আগে ২৯ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্নের নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো চিঠিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের হজ ভিসা সম্পন্নকরণের দ্বিতীয় পর্বের মেয়াদ আজ ৭ মে শেষ হওয়ার পর সৌদি সরকার আগামী ১১ মে পর্যন্ত ভিসার সময় বৃদ্ধি করেছে। বেসরকারি মাধ্যমে এ বছর ৮০ হাজার ৬৯৫ জন হজযাত্রী ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। এখন পর্যন্ত অধিকাংশ হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করা যায়নি।

বিজ্ঞাপন

তাই জরুরিভিত্তিতে সৌদি সরকারের নির্ধারিত সময় আগামী ১১ মের মধ্যে হজযাত্রীদের ভিসা কার্যক্রম সম্পন্নকরণের জন্য হজ এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়ে চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব বহন করতে হবে।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার মোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন।