NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

হজযাত্রীদের ভিসা আবেদনের মেয়াদ বাড়তে পারে : সৌদি রাষ্ট্রদূত


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৪, ০৭:২৪ পিএম

হজযাত্রীদের ভিসা আবেদনের মেয়াদ বাড়তে পারে : সৌদি রাষ্ট্রদূত

হজযাত্রীদের ভিসা আবেদনের মেয়াদ বাড়াতে ধর্ম মন্ত্রণালয় আবেদন করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এ বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভিসা আবেদনের মেয়াদ বাড়তে পারে বলে জানান তিনি। 

আজ মঙ্গলবার (৭ মে) বারিধারায় ঢাকাস্থ সৌদি দূতাবাসে অনুষ্ঠিত খেজুর হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় সৌদি দাতব্য সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (কেএস রিলিফ) পক্ষ থেকে বাংলাদেশকে ৭৫ টন খেজুর উপহার দেওয়া হয়।

বাংলাদেশের পক্ষ তা গ্রহণ করেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় ‍নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত আবদুল আজিজ বিন ফাহাদ আল বারাহিমিসহ কেএস রিলিফের কর্মকর্তারা। 

 

ভিসা বিলম্বির জন্য হাবকে (হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশ) দায়ী করে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘এবার বাংলাদেশের পক্ষ থেকে, বিশেষত হাব যথাসময়ে আবাসন ও পরিবহন ব্যবস্থার চুক্তি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। আমরা সব হাজির ভিসা ইস্যু করতে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি।

’ 

 

সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেছেন, “হজযাত্রীদের ভিসা আবেদনের সময় বৃদ্ধির আবেদন গ্রহণ করেছি। হজযাত্রীদের সেবা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। আমরা হাজিদের নিরাপত্তা ও সব ধরনের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কমতি করি না। চতুর্থ বছরের মতো এবারও ঢাকায় ‘রোড টু মক্কা’ উদ্যোগের আওতায় সব হজযাত্রীকে সেবা দেওয়া হবে।