NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

হোয়াইট হাউজের গেটে গাড়ির ধাক্কা, নিহত ১


খবর   প্রকাশিত:  ০৬ মে, ২০২৪, ০২:৩৫ পিএম

হোয়াইট হাউজের গেটে গাড়ির ধাক্কা, নিহত ১

যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজের গেটে আবারও গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাতে ভবনটির বাইরের গেটে এই ঘটনা ঘটে। খবর এএফপির।

দেশটির কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটের দিকে একটি দ্রুতগামী গাড়ি হোয়াইট হাউজ কমপ্লেক্সের বাইরের গেটে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা কর্মকর্তারা। তারা সেখানে গিয়ে চালককে মৃত অবস্থায় পান।

 

এই ঘটনা হোয়াইট হাউজের জন্য ‘কোনো হুমকি’ ছিল না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেছেন, সিক্রেট সার্ভিস, কলম্বিয়ার ডিস্ট্রিক্ট পুলিশ এবং দমকল বিভাগ এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।

তবে এ ঘটনায় জননিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন তিনি।

এর আগে, গত জানুয়ারিতে হোয়াইট হাউজের বাইরের গেটে একটি গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছিল মার্কিন কর্তৃপক্ষ।

 

সাম্প্রতিক বছরগুলোতে হোয়াইট হাউজে বেশ কয়েকবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এর কারণে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই ভবনটির চারপাশে আরও উঁচু ও শক্ত ধাতব প্রাচীর নির্মাণ করা হয়েছিল।