NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

ওয়াশিংটনে ‘নেসা সেন্টার’ প্রতিনিধিদলের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৪, ১১:০৫ পিএম

ওয়াশিংটনে ‘নেসা সেন্টার’ প্রতিনিধিদলের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অন্যতম প্রধান প্রতিষ্ঠান নেয়ার ইস্ট সাউথ এশিয়া (নেসা)-এর প্রতিনিধি দল। গত বুধবার (১ মে) দূতাবাস পরিদর্শনকালে প্রতিনিধি দলটি মিশনের কর্মকর্তাদের সঙ্গে একটি ইন্টারেক্টিভ সেশনে অংশ নেন। 

আজ শুক্রবার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান দূতাবাসে নেসা সেন্টারের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেয়ার ইস্ট সাউথ এশিয়া (নেসা)-এর প্রফেসর ড. হাসান আব্বাসের নেতৃত্বে প্রতিষ্ঠানটির ৪৬ সদস্যের একটি প্রতিনিধি দল দূতাবাস পরিদর্শন করে। এ প্রতিনিধিদলে ওয়াশিংটন ডিসিতে নেসা সেন্টার আয়োজিত একটি সেমিনারে ২৮টি দেশের অংশগ্রহণকারীরাও ছিলেন। 

রাষ্ট্রদূত ইমরান তার বক্তব্যে বাংলাদেশের ইতিহাস এবং দেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা সংকট ইস্যু, সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলায় বাংলাদেশের সাফল্য এবং গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড রিজিলিয়েন্স ফান্ড (জিসিইআরএফ)-এ দেশের অগ্রগতি নিয়ে কথা বলেন।

 

রাষ্ট্রদূত ইমরান সন্ত্রাসবাদের বৈশ্বিক চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবেলায় সব দেশের সমন্বিত প্রচেষ্টা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। কোনো দেশের পক্ষে এককভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়।

রোহিঙ্গা সঙ্কট প্রসঙ্গে রাষ্ট্রদূত ইমরান বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের জন্মভূমিতে টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সমস্যাটি আরো দীর্ঘায়িত হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে এবং উন্নয়ন উদ্যোগকে হুমকির মুখে ফেলতে পারে।

 

এদিকে নেসা-এর প্রফেসর ড. আব্বাস ইন্টারঅ্যাকটিভ সেশনে বক্তৃতায় সন্ত্রাস, সহিংস চরমপন্থা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত ও পেশাগত জীবনে তিনি বাংলাদেশের ঐতিহাসিক ব্যক্তিত্বদের দ্বারা দারুণভাবে অনুপ্রাণিত হয়েছেন।

ড. আব্বাস বলেন, তার প্রতিষ্ঠান নেয়ার ইস্ট সাউথ এশিয়া (নেসা) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরো ঘনিষ্ঠ সম্পর্ক কামনা করে এবং আরো সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ দেখতে চায়।

দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি অহিদুজ্জামান নুর সন্ত্রাস ও চরমপন্থা মোকাবেলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ও সাফল্যের বিষয়টি প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। ফার্স্ট সেক্রেটারি আতাউর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং এর সার্বিক সমন্বয়ে ছিলেন কাউন্সেলর ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমিন স্মৃতি।