NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নড়াইল পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪০ এএম

নড়াইল পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু



ফরহাদ খান, নড়াইল:

নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২০ জুলাই) বিকেলে দুদক পৌর ভবনে এসে তদন্ত শুরু করে। এ সময় মেয়রসহ পৌর অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২১ সালের ২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা বিরুদ্ধে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন। সেই অভিযানের জের ধরে বুধবার দুদক তদন্ত আসে।

প্রায় সাড়ে ৪ ঘন্টাব্যাপী অনুসন্ধান শেষে দুদকের উপ-পরিচালক আল আমিন বলেন, অনুসন্ধানের স্বার্থে আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না। মেয়রের বিরুদ্ধে যেসব অভিযোগ পেয়েছি, তারই ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। এগুলো যাচাই বাছাই শেষে তদন্তের ফলাফল জানাবো।  

এ সময় উপস্থিত ছিলেন-দুদক যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল ও উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন।