NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

মার্কিন-ব্রিটিশ ব্যক্তি-প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিলো ইরান


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৪, ০৯:৩৭ এএম

মার্কিন-ব্রিটিশ ব্যক্তি-প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিলো ইরান

কয়েকজন মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। গাজা ইস্যুতে ইরায়েলকে সমর্থন করায় বৃহস্পতিবার (২ এপ্রিল) এ নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়। এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাত নাগরিক এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন ও মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শাপস, ব্রিটিশ সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের কমান্ডার জেমস হকেনহুল ও লোহিত সাগরে যুক্তরাজ্যের রয়্যাল নেভির উপরেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

এছাড়াও মার্কিন অস্ত্র নির্মাতা লকহিড মার্টিন, শেভরন ও ব্রিটিশ এলবিট সিস্টেমস, পার্কার মেগিট ও রাফাল ইউকের ওপরও বিধি-নিষেধ আরোপ করেছে ইরান।

এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থায় থাকা ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের থাকা অ্যাকাউন্ট ও লেনদেন ব্লক করে দেওয়া হবে। সেই সঙ্গে ইরানের এখতিয়ারের মধ্যে থাকা তাদের যে কোনো সম্পদ জব্দ করা হবে। এমনকি, ইরানি ভূখণ্ডে প্রবেশও করতে পারবে না তারা।

 

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ বলছে, ব্রিটিশ ও মার্কিন এসব ব্যক্তি বা সংস্থার উপর ইরানের এই পদক্ষেপগুলোর প্রভাব ও তাদের সম্পদ বা ইরানের সঙ্গে তাদের লেনদেনের বিষয়টি অস্পষ্টই রেখেছে তেহরান।