NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভারতের ৫০ স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে রাজধানীবাসী


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৪, ১২:২৩ পিএম

ভারতের ৫০ স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে রাজধানীবাসী

ভারতের রাজধানীতে বেশ কয়েকটি স্কুল বোমা হামলার হুমকির পর খালি করে দেওয়া হয়েছে। ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল স্কুলগুলোতে। তবে পুলিশ বলেছে,  স্কুলগুলোতে তল্লাশি চালিয়ে তেমন কিছু পাওয়া যায়নি।

দিল্লির ৫০টিরও বেশি স্কুল এই হুমকিমূলক ইমেল পেয়েছে বলে কর্মকর্তারা বলেছেন।

এতে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্কুলগুলো শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেয়। স্থানীয় টেলিভিশনে প্রচারিত কিছু ভিডিওতে দেখা গেছে, অভিভাবকরা স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে বাচ্চাদের নেওয়ার জন্য অপেক্ষা করছেন।  কুকুর এবং বোমা নিষ্ক্রিয় স্কোয়াড নিয়ে পুলিশ স্কুলে তল্লাশি চালাচ্ছে। 

 

পুলিশ এক বিবৃতিতে বলেছে, “দিল্লি পুলিশ প্রোটোকল অনুসারে হুমকি পাওয়া সকল স্কুলে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা চালিয়েছে... ধারণা করা হচ্ছে, এটা ভুয়া হুমকি ছিল।

” পুলিশ হুমকির বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। নিরাপত্তা সংস্থাগুলো সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেছে।

 

দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য বলেছেন। তিনি আরো বলেছেন, ‘স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করবে।


অতীতেও নয়াদিল্লির স্কুলগুলোতে এমন হুমকি পাঠানো হয়েছিল, তবে শেষে সগুলো ভুয়া বলেই প্রমাণিত হয়েছিল।