NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

'মুস্তাফিজ চলে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক'


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ১০:২৩ পিএম

'মুস্তাফিজ চলে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক'

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে দারুণ ছন্দে রয়েছেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠে। তবে টুর্নামেন্টের মাঝ পর্যায়ে দেশে ফিরতে হচ্ছে এই বাঁহাতি পেসারকে। জাতীয় দলের ব্যস্ততার কারণে আজ শেষ হচ্ছে মুস্তাফিজের এবারের আইপিএল অধ্যায়।

 

ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে চেন্নাই হেড কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ‘মুস্তাফিজ এমন কন্ডিশনেও অসাধারণ করেছে যেটা তার বোলিংয়ের সাথে খাপ খায় না। এ উইকেটগুলোতে প্রচুর শিশির থাকে। তার মানিয়ে নেওয়াটা দুর্দান্ত হয়েছে।’

সামনে মুস্তাফিজকে না পাওয়া প্রসঙ্গে হতাশা ঝরল ফ্লেমিংয়ের কণ্ঠে, ‘মুস্তাফিজের পারফরম্যান্স অসাধারণ।

সে দারুণ ফর্মে আছে। সে চলে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে অবশ্যই দেশের স্বার্থ আগে। মুস্তাফিজ দারুণ একটা আইপিএল কাটিয়েছে।

 

এখন অবধি এবারের আইপিএলে ৮ ম্যাচে ২১.১৪ গড়ে ১৪ উইকেট নিয়ে জাসপ্রিত বুমরাহর সাথে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজ। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে তার সামনে রয়েছে আইপিএল শেষের আগে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে আরেকবার বেগুনি ক্যাপ মাথায় পরার।