NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিখোঁজ ৬ বছরের শিশুর সন্ধানে ১২০০ জন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০২:৪৪ পিএম

নিখোঁজ ৬ বছরের শিশুর সন্ধানে ১২০০ জন

জার্মানিতে প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া ছয় বছরের এক শিশুকে খুঁজতে পুলিশ, সেনা, দমকলকর্মী ও স্বেচ্ছাসেবী মিলে প্রায় এক হাজার ২০০ জন কাজ করছেন। উত্তর জার্মানির শহর ব্রেমারফ্যোরডের এলম এলাকায় এই খোঁজ চলছে।

সিসি ক্যামেরায় দেখা গেছে, গত সোমবার সন্ধ্যায় আরিয়ান নামের ওই শিশু বাসা থেকে বের হয়ে কাছের বনের দিকে যাচ্ছে। সেই সময় তার পরনে কমলা রঙের ফুলহাতা সোয়েটার ও কালো ড্রাগন প্রিন্টের প্যান্ট ছিল।

 

পুলিশ বলছে, আরিয়ানের অটিজম আছে।

তাকে খুঁজতে নৌকা, ড্রোন, স্নিফার কুকুর ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া সেনারা নাইট ভিশন গগলস, আর পুলিশ ডাইভার ব্যবহার করছে। নদী, বিল এমনকি পাইপের মধ্যেও খোঁজ চলছে।

 

তদন্তকারীরা বলছেন, আরিয়ানের নিখোঁজের পেছনে কোনো অন্যায় কারণ খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ বলছে, যে জায়গায় খোঁজ চলছে সেখানে গত কয়েক দিনে আরিয়ানের পায়ের ছাপ পাওয়া গেছে।