NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

জঙ্গল সলিমপুরে অবৈধভাবে পাহাড় কাটায় ট্রাক ও স্ক্যাভেটর জব্দ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪১ এএম

>
জঙ্গল সলিমপুরে অবৈধভাবে পাহাড় কাটায় ট্রাক ও স্ক্যাভেটর জব্দ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আলীনগরে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় সাতটি ড্রাম ট্রাক ও তিনটি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ঢাকা পোস্টকে বলেন, জঙ্গল সলিমপুরে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে সাতটি ড্রাম ট্রাক ও তিনটি স্ক্যাভেটর জব্দ করা হয়। জব্দ করা মালামাল পরিবেশ অধিদপ্তরকে জব্দ তালিকা করে বুঝিয়ে দেওয়া হয়।

 

তিনি বলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক কর্তৃক জঙ্গল সলিমপুরকে ঘিরে নেওয়া মহাপরিকল্পনার অংশ হিসেবে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। আজকের অভিযানের মাধ্যমে সরকার বার্তা দিতে চায়, প্রশাসনের চেয়ে ক্ষমতাধর কেউ নেই। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, ফেরদৌস আনোয়ার ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।