NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

জয়ে ফিরল মুস্তাফিজের চেন্নাই


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৪, ০১:৩৮ পিএম

জয়ে ফিরল মুস্তাফিজের চেন্নাই

টানা দুই হারের পর অবশেষে জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই।

এই জয়ে ১০ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই। এদিন চিপকে আগে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ২১২ রান করে চেন্নাই।

দুই রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ রান করে টি নাটারজানের বলে আউট হন চেন্নাই অধিনায়ক। এ ছাড়া ডেরিল মিচেল ৫২ ও শিভাম দুবে ৩৯ রান করে অপরাজিত থাকেন। ২০ বলের ইনিংসে এক চারের পিঠে ৪টি ছক্কা মেরেছেন দুবে।

 

লক্ষ্য তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি সানরাইজার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা দলটি।

সানরাইজার্সের টপ অর্ডার একাই ধসিয়ে দেন পেসার তুষার দেশপান্ডে। দারুণ ফর্মে থাকা ট্রাভিস হেড, অভিষেক শর্মার সঙ্গে আনমোলপ্রিত সিংকে ফেরান তুষার।

 

এরপর উইকেট শিকারে তুষারের সঙ্গে যুক্ত হন মাতিশা পাথিরানা-রবীন্দ্র জাদেজারা। 

সানরাইজার্সের শেষ দুটি উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমান। দুই উইকেট নেন পাথিরানাও। একটি করে উইকেট নেন জাদেজা ও শার্দুল ঠাকুর।