NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ট্রাম্পের সঙ্গে বিতর্ক লড়তে প্রস্তুত আছি : বাইডেন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৫০ এএম

ট্রাম্পের সঙ্গে বিতর্ক লড়তে প্রস্তুত আছি : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিতর্কের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন। এক সাক্ষাৎকারে বাইডেন বিলম্ব না করে ওই বিতর্ক আয়োজনের তাগিদ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে বিতর্কের বিষয়টি বেশ জনপ্রিয়। এই বিতর্ক সাধারণত কোনো প্রার্থী সম্পর্কে ভোটারদের মতামত তৈরি কিংবা ভাঙতে কিছুটা হলেও সহায়তা করে।

 

একটি নিরপেক্ষ কমিশনের আয়োজিত বিতর্কটি সুপরিচিত কোনো সাংবাদিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে থাকে। তবে গত কয়েক মাস ধরে বাইডেন শিবির বিতর্কের ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছিল না।

শুক্রবার স্যাটেলাইট রেডিও সিরিয়াস এক্সএমের উপস্থাপক হাওয়ার্ড স্টার্নকে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন বিতর্ক প্রসঙ্গে বলেন, ‘এটি নিয়ে আমি ভাবছি। তবে তা ঠিক কখন হবে জানি না।

তাঁর (ট্রাম্পের) সঙ্গে বিতর্ক করতে আমার আপত্তি নেই।’ ট্রাম্পের পক্ষ থেকে প্রচারণার উপদেষ্টা ক্রিস লাসিভিটা এক্স/টুইটারে বলেন, ‘কোনো অসুবিধা নাই। তাহলে বিতর্কের আয়োজন করা হোক।’

 

বিতর্কের বিষয়ে গত মাসে বাইডেন বলেছিলেন, নির্বাচনী বিতর্কের বিষয়টি পুরোটাই নির্ভর করছে ট্রাম্পের আচরণের ওপর।

 

রিপাবলিকান দলের প্রার্থী বাছাই লড়াইয়ে গত মাসে জয় নিশ্চিত হওয়ার আগে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিতর্ক লড়তে অস্বীকার করেছিলেন ট্রাম্প। তবে এবার বাইডেনকে ‘যেকোনো সময়, যেকোনো জায়গায়’ বিতর্ক করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

বিতর্ক কমিশন গত নভেম্বরে এবারের নির্বাচনের জন্য তিনটি বিতর্কের কথা ঘোষণা করে। টেক্সাস, ইউটা ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে এসব বিতর্ক হওয়ার কথা। নিজের নির্বাচনী প্রচারণা কর্তৃপক্ষ থেকে কোনো আগাম ঘোষণা ছাড়াই বাইডেন বিতর্কের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

 

সম্ভবত তিনি অপ্রস্তুতভাবে তাৎক্ষণিক এ ঘোষণা দিয়েছেন।