NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নতুন জ্বালানি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীন


জিনিয়া: প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৪, ০১:২৮ পিএম

নতুন জ্বালানি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীন

 

চীনের  নতুন জ্বালানি শিল্প প্রসঙ্গে তথাকথিত ‘ওভার ক্যাপাসিটি তত্ত্ব’ প্রচার করছে কিছু কিছু মার্কিন গণমাধ্যম। কিন্তু প্রকৃত অর্থে, এ ধরনের তত্ত্বের কোনো ভিত্তি নেই। 

চীন বিশ্বের বৃহত্তম নতুন শক্তির যানবাহন উৎপাদনকারী ও বিক্রেতা। ২০২৩ সালে চীনে নতুন শক্তির গাড়ি উৎপাদিত হয় ৯৫ লাখ ৮৭ হাজার ইউনিট এবং রফতানি করা হয় ১২ লাখ ৩ হাজার ইউনিট। অন্যভাবে বললে, চীনের প্রায় ৯০ শতাংশ উৎপাদন-ক্ষমতা অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণে ব্যয় হচ্ছে। 

বিশ্বের বিভিন্ন দেশের কাছে চীনের নতুন শক্তির যানবাহন শিল্প এর উচ্চ মানের জন্য ইতোমধ্যেই স্বীকৃতি পেয়েছে। কার্বন নিরপেক্ষতার বৈশ্বিক লক্ষ্য অর্জনের জন্য, গ্যারান্টি হিসাবে, নতুন শক্তির গাড়ির উৎপাদন-ক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। এ অবস্থায় এ শিল্পে ‘ওভার ক্যাপাসিটি’-র অভিযোগ স্রেফ মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। এই শিল্প বৈশ্বিক বাজারের চাহিদা মেটানোর ক্ষমতাই এখনও অর্জন করেনি। 

বর্তমান বিশ্ব একটি সবুজ অর্থনৈতিক রূপান্তর চাইছে। এক্ষেত্রে চীনের নতুন জ্বালানি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  আসলে, চীনের নতুন শক্তি শিল্পের ক্ষমতা দেখে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং এ কারণেই এর বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছে। একশ্রেণির মার্কিন গণমাধ্যমেরও লক্ষ্য চীনের উন্নয়নে বাধার সৃষ্টি করা। সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।