NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জন্য আরো সমস্যা তৈরি করবে’


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৪, ০৬:৩৫ এএম

‘মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জন্য আরো সমস্যা তৈরি করবে’

ক্রেমলিন বৃহস্পতিবার বলেছে, ইউক্রেনে মার্কিন দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের (এটিএসিএমএস) সরবরাহ যুদ্ধের ফলাফল পরিবর্তন করবে না, বরং ইউক্রেনের জন্য আরো সমস্যা তৈরি করবে।

এর আগে একজন মার্কিন কর্মকর্তা বুধবার জানান, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোপনে ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রেরণ করেছে। এগুলো এ পর্যন্ত দুবার ব্যবহার করেছে তারা।

তিনি আরো জানান, ক্ষেপণাস্ত্রগুলো প্রথমবারের মতো ১৭ এপ্রিল ক্রিমিয়ার একটি রুশ বিমানঘাঁটির বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল, যা ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১৬৫ কিলোমিটার দূরে ছিল।

 

 

পরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িত। তারা সরবরাহ করা অস্ত্রের অপারেটিং রেঞ্জ বাড়ানোর পথ অনুসরণ করছে।’

দিমিত্রি পেসকভ বলেন, ‘এটি মৌলিকভাবে বিশেষ সামরিক অভিযানের ফলাফলকে পরিবর্তন করবে না। আমরা আমাদের লক্ষ্য অর্জন করব।

তবে এটি ইউক্রেনের জন্য আরো সমস্যা সৃষ্টি করবে।’

 

আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ৩০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জসহ ইউক্রেনে পাঠানো হবে কি না, তা বাইডেন প্রশাসনের মধ্যে কয়েক মাস ধরে বিতর্কের বিষয় ছিল। তবে মাঝারি পাল্লার এটিএসিএমএস গত সেপ্টেম্বরে সরবরাহ করা হয়।