NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

এফডিসিতে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৪, ০৮:৫৯ এএম

এফডিসিতে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল মঙ্গলবার (২৩ এপ্রিল)। তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে হঠাৎ করে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন সাংবাদিক আহত হন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন।

এ ঘটনার প্রতিবাদে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে আজ (২৪ এপ্রিল) ৩টার দিকে এফডিসির গেটের সামনে মানববন্ধন করেছে বিনোদন সাংবাদিকসহ বিভিন্ন বিটে কর্মরত সাংবাদিকরা। এটির আয়োজক ছিল টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলও করা হয়।

 

এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের বিনোদন বিটে কর্মরত সাংবাদিকরা। আরও ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ডিইউজের নবনির্বাচিত অন্যতম সভাপতি সাজ্জাদ আলম তপু ও সোহেল হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রব, বাচসাসের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু।

মানববন্ধনে বক্তরা অবিলম্বে এ ঘটনার বিচার দাবি করেন। এ ঘটনার সঙ্গে জড়িত অভিনেতা জয় চৌধুরী, শিবা শানু ও আলেকজান্ডার বোকে সমিতি থেকে সদস্যপদ বাতিলসহ অন্যান্য শাস্তি নেওয়ার দাবি করেন।

 

বক্তরা বলেন, সাংবাদিকরা বিভিন্নক্ষেত্রে আজ নির্যাতিত। তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। চলচ্চিত্রে যারা অভিনয় করে তাদেরকে আমরা মননশীল করি। কিন্তু তারা যখন মাস্তানের ভূমিকায় অবতীর্ণ হন, তখন তারা সমাজে কী বার্তা দেন?

এদিকে ঘটনার তদন্তের জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যেখানে চলচ্চিত্র শিল্পী সমিতি ও সাংবাদিকদের পক্ষ থেকে ৫ জন করে রাখা হয়েছে। আর উপদেষ্টা হিসেবে আছেন প্রযোজক আরশাদ আদনান।

দশ জনের তদন্ত কমিটিতে সাংবাদিকদের পক্ষ থেকে লিমন আহমেদ, রাহাত সাইফুল, আহমেদ তৌকির, বুলবুল আহমেদ জয়, মাসুম জয় এবং শিল্পী সমিতির পক্ষ থেকে মিশা সওদাগর, ডি এ তায়েব, নানাশাহ, রুবেল, রত্না।

 

এই সাংবাদিক আরও বলেন, ‘আমরা আগামীকাল সকাল পর্যন্ত দেখব, এর সুরাহা না হলে আগামীকাল শিল্পী সমিতি ঘেরাও কর্মসূচিও আসতে পারে।’
অন্যদিকে গণমাধ্যমকর্মীরা জানান, যেসব সাংবাদিক আহত হয়েছেন, তাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে হুকুমদাতা ও চিহ্নিত হামলাকারীদের নামে মামলার প্রস্তুতি নিচ্ছে।

 

আজ মানববন্ধন শেষে এ ধরনের ন্যক্কারজনক হামলার বিষয় জানানোর জন্য বিনোদন সাংবাদিকের পক্ষ থেকে এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।