NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৪, ০৭:০০ পিএম

বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তার আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। যেখানে অলরাউন্ডার সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলে ডাক পেয়েছেন জোনাথন ক্যাম্পবেল। এছাড়াও তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরামকে ফেরানো হয়েছে।

 

 

৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। সিরিজের ২য় ও ৩য় ম্যাচও এই মাঠে হবে যথাক্রমে ৫ ও ৭ মে। ১০ মে ৪র্থ টি-টোয়েন্টি ও ১২ মে শেষ ম্যাচটি মাঠে গড়াবে মিরপুরে। সিরিজ শেষে ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল।

 

 

১৫ সদস্যের জিম্বাবুয়ের দল :

সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গে, ক্লাইভ মাদান্ডে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, অ্যান্সলে লোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।