NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে হবে: স্পিকার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৪, ০৮:২৪ পিএম

নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের ঋণ, আর্থিক সহায়তা ও প্রণোদনার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, `আমাদের দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে নারীরা একটি বড় অংশ। তাদের সহজ ঋণপ্রাপ্তি, আর্থিক সহায়তা এবং প্রণোদনা দিয়ে এগিয়ে নেওয়া হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত তৈরি পোশাক (আরএমজি) খাতের মতো এগিয়ে যাবে।'

শনিবার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় অপরাজিতা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

খান ফাউন্ডেশন, ডেমোক্রেসিওয়াচ, প্রিপ ট্রাস্ট ও রূপান্তর যৌথভাবে এর এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, নারীরা তাদের সংগ্রাম ও যোগ্যতার জন্য বিভিন্ন স্তরে অবস্থান করলেও এখনো নারীরা কিছু ক্ষেত্রে অবহেলিত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, এমপি অ্যারোমা দত্ত, এমপি নাসিমা জামান ববি এবং বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি।

সম্মেলনে দেশের ছয় বিভাগ থেকে আসা ৩০০ ‘অপরাজিতা’ নারী নেত্রীদের পাশাপাশি বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং প্রকল্পের দাতা সংস্থা ও বাস্তবায়নকারী সংস্থাসমূহের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।