NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

‘নিপুণকে আমিই এনেছিলাম চলচ্চিত্রে’, নির্বাচনে জয়ের পর ডিপজল


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ০৫:৪৫ পিএম

‘নিপুণকে আমিই এনেছিলাম চলচ্চিত্রে’, নির্বাচনে জয়ের পর ডিপজল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আগেরবারের সাধারন সম্পাদক নিপুণ আক্তারকে ১৬ ভোটে পরাজিত করেছেন তিনি। শনিবার (২০ এপ্রিল) সকালে ফলাফল ঘোষণার পর গণমাধ্যমের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করেন ডিপজল।

ডিপজল বলেন, ‘নির্বাচনে হার-জিত বড় কথা না।

নিপুণকে আমিই এনেছিলাম চলচ্চিত্রে। তাকে আমি মেয়ের মতোই আদর করি।’

 

এ সময় তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে এক থাকতে চাই। কোনো ভাগাভাগি চাই না।

 

এর আগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়, চলে টানা বিকেলে সাড়ে ৬টা পর্যন্ত।  এর পর আজ শনিবার ভোর ৬টা ৪৫ মিনিটে ফল প্রকাশ করা হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি পদে ডি এ তায়েব (২৩৪) ও মাসুম পারভেজ রুবেল (২৩১, সহ-সাধারণ সম্পাদক পদে আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক পদে জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আলেকজান্ডার বো (২৯৬), দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ কমল (২৩১) জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন।

তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)।

 

কলি-নিপুণ পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তবে মাত্র ৪৭৫ ভোট গণনা করতে ১২ ঘণ্টা সময় লাগায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন।