NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

প্রস্তাব পেয়েও আইপিএল খেলা হয়নি শরিফুলের


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৪, ০৩:৫১ পিএম

প্রস্তাব পেয়েও আইপিএল খেলা হয়নি শরিফুলের

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এবারের আইপিএলে আছেন মুস্তাফিজুর রহমান। সব ঠিক থাকলে বিশ্বের সবচেয়ে জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারতেন শরিফুল ইসলামও। এই বাঁহাতি পেসার প্রস্তাব পেয়েছিলেন আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টাস থেকে।

শরিফুলকে পুরো মৌসুমের জন্য চেয়েছিল লক্ষ্ণৌ।

তবে বিসিবি তাঁকে এক মাসের মতো ছুটি দিতে রাজি হয়েছিল। যেমনটা চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্য মুস্তাফিজ পেয়েছেন। সব মিলিয়ে তাই আর আইপিএল খেলা হয়নি শরিফুলের।

 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শরিফুল আজ সাংবাদিকদের জানিয়েছেন, 'লক্ষ্ণৌ থেকে এসএমএস দিয়েছিল।

তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল, যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি ফুল এনওসি দিত বিসিবি, তাহলে হতো। আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটা চিন্তা করে এনওসি দেওয়া হয়েছিল।'

 

বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সামনে সুযোগ আসবে বলে বিশ্বাস শরিফুলের, 'ইচ্ছে তো আছে, সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে ইনশাআল্লাহ একদিন খেলব আইপিএল।

যদি তখন কোনো খেলা না থাকে। আশা থাকবে, ইচ্ছেও আছে, সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাআল্লাহ।'

 

আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় বলেও জানালেন শরিফুল, 'অবশ্যই তার সঙ্গে প্রায় দিনই কথা হয়। সে কল দেয়, আমিও কল দিই। উনি বলে যে ওখানে চাপ কম, তার জন্য হয়তোবা বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে।