NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

‘তাঁতী’ গান দিয়ে যাত্রা শুরু ‘কোক স্টুডিও বাংলা’ তৃতীয় সিজনের


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৪, ০৯:০৯ এএম

‘তাঁতী’ গান দিয়ে যাত্রা শুরু ‘কোক স্টুডিও বাংলা’ তৃতীয় সিজনের

অর্ণব, গঞ্জের আলী এবং ওলি বয় ‘তাঁতী’ শিরোনামের গানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো কোক স্টুডিও বাংলা’র তৃতীয় সিজন। এ গানটি বাংলাদেশের তাঁতীদের গল্প বলে। গানটি পরিবেশন করেছেন শায়ান চৌধুরী অর্ণব, গঞ্জের আলী এবং লুইস অ্যান্থনি, যিনি ওলি বয় নামেই অধিক পরিচিত।

শতরূপা ঠাকুরতা রায়, মো. গঞ্জের আলী এবং লুইস অ্যান্থনি’র লেখা এই গান প্রযোজনা করেছেন তৃতীয় সিজনের মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব।

তাঁতী একজন শিল্পী, কাপড়ের বুননে যিনি ফুটিয়ে তোলেন আমাদের সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস। কাপড় বোনার সময় এক ধরনের ছন্দ তৈরি হয়। তাঁতের শব্দের সাথে প্রতিটি সুতা যেন হয়ে ওঠে গানের এক একটি চরণ। আর প্রতিটি চরণ এই ঐতিহ্যকে বহন করে নিয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
এই শব্দ, এই বিষয়টিই তুলে ধরা হয়েছে কোক স্টুডিও বাংলা’র নতুন গানটিতে।

 

তাঁতী গঞ্জের আলী’র সাথে অর্ণবের সুর মিলে গানটি এই শৈল্পিকতাকে প্রকাশ করেছে। এর সাথে যুক্ত হয়েছে ওলি বয়ের অ্যাফ্রোবিটের ফিউশন। বাংলাদেশে বসবাসকারী নাইজেরিয়ান এই শিল্পীর পরিবেশনা গানটিতে যোগ করেছে নতুন মাত্রা।

গানে আরও আছে জয়া আহসানের একটি বিশেষ ক্যামিও, যিনি একইসাথে গানের ব্যাকগ্রাউন্ড ভোকালেরও অংশ। কোক স্টুডিও বাংলা’র অফিশিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে শোনা যাচ্ছে ‘তাঁতী’ গানটি।