NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

বিশ্বকাপের থিম সং গাইলেন যাঁরা


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৪, ০১:০৪ এএম

বিশ্বকাপের থিম সং গাইলেন যাঁরা

সময় ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর ৫০ দিন পর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে কুড়ি ওভারের ক্রিকেটের এই আসর। এর মধ্যে আইসিসি জানিয়েছে বিশ্বকাপের থিম সং গেয়েছেন দুই সুপারস্টার শন পল ও কেস। 

গ্র্যামি পুরস্কার জেতা শন পল এবং সকা সুপারস্টার কেস একসঙ্গে গেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং।

 

 

ক্রিকেটের মাধ্যমে বিশ্বব্যাপী ক্যারিবিয়ান সংগীতের পরিচয় করিয়ে দেওয়ার আশার কথা  জানিয়েছেন শন পল, ‘ক্রিকেট সব সময়ই আমাদের সংস্কৃতির একটি প্রধান অংশ। তাই আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং রেকর্ড করতে পেরে সম্মানিত। আমি কেসের একজন বড় ভক্ত। নাচের সাথে গানটি ক্যারিবিয়ান সংস্কৃতির একটি চমৎকার প্রদর্শনী হবে।

 

গানটি নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ত্রিনিদাদ ও টোবাগোভিত্তিক কেস দ্য ব্যান্ডের প্রধান গায়ক কেসও, ‘সব সময় আমাদের লক্ষ্য থাকে বিশ্বকে একত্র করা। তাই ক্রিকেটকে গানের সাথে মেশানোই ছিল আমাদের উদ্দেশ্য। এই সংগীতের স্পন্দন তৈরি করার জন্য শন পল, তানো এবং পুরো দলকে ধন্যবাদ। আশা করছি বিশ্বব্যাপী সবাই এই সংগীতটি গাইবেন এবং ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে পার্টি করবেন।

আমার তর সইছে না।’