NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

দুদিন বন্ধের পর আজ থেকে চলছে মেট্রো


খবর   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ১১:৫২ এএম

দুদিন বন্ধের পর আজ থেকে চলছে মেট্রো

ঈদ উপলক্ষে টানা দুই দিনের ছুটি শেষে আজ শনিবার থেকে চালু হয়েছে মেট্রো রেল। সকাল ৭টা ১০ মিনিটে দিনের প্রথম থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। আর মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে যায়। 

এর আগে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, ঈদের জন্য মেট্রো রেল শুধু ঈদের দিন (১১ এপ্রিল) বন্ধ থাকবে।

এ ছাড়া পরের দিন শুক্রবার (১২ এপ্রিল) সাপ্তাহিক বন্ধ যথারীতি কার্যকর থাকবে। সে হিসেবে মেট্রো রেল টানা দুদিন বন্ধ থাকবে। পরে শনিবার (১৩ এপ্রিল) সকাল থেকে আবারও যথানিয়মে মেট্রো রেল চলাচল করবে।

 

জানা যায়, রমজানের প্রথমার্ধে প্রতিদিন গড়ে মেট্রো রেলে ২ লাখ ৪৬ হাজার যাত্রী চলাচল করেছে।

রমজানের আগে সংখ্যাটা ছিল ২ লাখ ৯৫ হাজারের মতো। ১৬ রমজান থেকে মেট্রো রেলের চলাচল এক ঘণ্টা বাড়ানোর পর যাত্রী আরও বেড়েছে। গত পাঁচ দিনে গড়ে ২ লাখ ৯০ হাজার করে যাত্রী চলাচল করেছে।

 

প্রসঙ্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন।

২৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রোরেলে যাতায়াত করছেন।