NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

বিশ্বকাপের জন্য আট ভেন্যু চূড়ান্ত দক্ষিণ আফ্রিকার


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৪, ০৬:২৮ পিএম

বিশ্বকাপের জন্য আট ভেন্যু চূড়ান্ত দক্ষিণ আফ্রিকার

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে। টুর্নামেন্ট শুরুর তিন বছরের বেশি সময় আগে আটটি ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি এই খবর নিশ্চিত করেছেন।

দক্ষিণ আফ্রিকান নিউজ ২৪ ওয়েবসাইটকে মোসেকি বলেছেন, ‘বৈজ্ঞানিক’ কারণ বিবেচনা করে দক্ষিণ আফ্রিকার আট ভেন্যু বাছাই করা হয়েছে।

এক্ষেত্রে বিমানবন্দর থেকে দূরত্ব ও হোটেল রুমের সহজলভ্যতা বিবেচনায় রাখা হয়েছে।

 

ভেন্যুগুলো হলো; জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, গেবেরার সেন্ট জর্জেস পার্ক, ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক ও ইস্ট লন্ডনের বাফেলো পার্ক।

২০২৭ সালের অক্টোবর ও নভেম্বরে হওয়ার কথা আগামী বিশ্বকাপ। এর আগে আরও ৩টি আইসিসির আসর রয়েছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।