NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ১৩ উপজেলায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৪, ১১:৫৯ পিএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ১৩ উপজেলায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের ১৩ উপজেলার অন্তত ৫০ জায়গায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বুধবার (১০ মার্চ) সকাল পৌনে ৮টায় শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে নারী পুরুষসহ দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। 

এই ঈদের নামাজের ইমামতি করেন জেলার বিরল উপজেলার মহেশপুর ফ্যামিলি কেয়ার মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

 

ঈদ উদযাপন কমিটির সভাপতি মোকবুল হোসেন জানান, এবার জেলার ১৩ উপজেলায় অন্তত ৫০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে প্রায় ২ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

এবার দিনাজপুর সদরের নিউটাউন, ফুলতলা, কাচারীর পিছনে ইসলামবাগ এলাকায় ঈদের জামাত হয়।

একইসঙ্গে চিরিরবন্দর উপজলার রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলা জয়নন্দ গ্রাম, ১৩ মাইল এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর ও ভাড়াডাঙ্গী এবং বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

 

দিনাজপুরে ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসলমানদের একটি অংশ। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতিবছর তা বাড়ছে।