NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

রাশিয়ার সঙ্গে ‘কৌশলগত সহযোগিতা জোরদার’ করবে চীন


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৪, ০২:২৬ এএম

রাশিয়ার সঙ্গে ‘কৌশলগত সহযোগিতা জোরদার’ করবে চীন

বেইজিং মস্কোর সঙ্গে তাদের কৌশলগত সহযোগিতা জোরদার করবে এবং দেশ দুটি অবশ্যই ‘ন্যায্যতা ও ন্যায়বিচারের’ পক্ষে দাঁড়াবে। স্থানীয় সময় গতকাল চীনের শীর্ষ কূটনীতিক এ কথা বলেন। তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সের্গেই’র সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন। 

ল্যাভরভ দুই দিনের সরকারি সফরে সোমবার চীনে পৌঁছেছেন।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ায় মস্কো ও বেইজিং কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে। রাশিয়া এবং চীন সাম্প্রতিক বছরগুলোতে যোগাযোগ বাড়িয়েছে এবং তাদের কৌশলগত অংশীদারত্ব ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরো অনেক ঘনিষ্ঠ হয়েছে। 

 

তবে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চীনের হাত রয়েছে। মস্কো আন্তর্জাতিকভাবে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশটির প্রভাব বাড়ছে।

মঙ্গলবার বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ‘চীন পুতিনের নেতৃত্বে রাশিয়ার স্থিতিশীল উন্নয়নকে সমর্থন করবে।’

 

ওয়াংয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া নভোস্তি খবরে বলা হয়, ‘বেইজিং এবং মস্কো বিশ্ব মঞ্চে কৌশলগত সহযোগিতা জোরদার করতে থাকবে এবং একে অপরকে জোরালো সমর্থন দেবে।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের বলিষ্ঠ নেতৃত্বে রাশিয়ার জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হবে।’

সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন পুনঃনির্বাচিত হওয়ার পর সমর্থন জানানোর জন্য ল্যাভরভ চীনকে ধন্যবাদ জানান।

এই নির্বাচনে তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল না। ল্যাভরভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন নির্বাচিত হওয়ার পর চীনের প্রেসিডেন্ট শি চিন পিং প্রথম পুতিনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন।