NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

সীমান্তের ওপারে বোমা, মর্টার শেলের মুহুর্মুহু বিস্ফোরণ


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ০২:১৫ পিএম

সীমান্তের ওপারে বোমা, মর্টার শেলের মুহুর্মুহু বিস্ফোরণ

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। মংডু শহরের দক্ষিণের এলাকাগুলোর দখল নিতে চেষ্টা চালাচ্ছে বিদ্রোহী আরাকান আর্মি। নিজেদের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে প্রতিপক্ষকে লক্ষ্য করে বোমা, মর্টার হামলাসহ আক্রমণ  চালিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনীও।

গতকাল টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সীমান্তের ওপারে রাখাইনে বোমা বিস্ফোরণ ও মর্টার শেলের বিকট শব্দ শোনা গেছে।

এতে স্থানীয় লোকজন কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে।

 

শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ সাইদ বলেন, ‘সকালে ভয়ংকর কয়েকটি শব্দ শুনেছি। মনে হয়েছে, রাখাইনে বোমা বিস্ফোরণের শব্দ। দিনের বিভিন্ন সময়ে ৩০টির মতো এ ধরনের বিকট শব্দ শোনা গেছে।

সন্ধ্যার পর আর তেমন শব্দ শোনা যায়নি।’

 

সাবরাং ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুস সালাম জানান, গতকাল শনিবার সীমান্তের লোকজন মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির শব্দ শুনেছে। নাফ নদের সীমান্তে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে সেন্ট মার্টিন দ্বীপ থেকেও রাখাইনের বোমা বিস্ফোরণ ও মর্টার শেলের ভারী শব্দ শোনা গেছে।

দ্বীপের বাসিন্দা নুরুল আলম বলেন, ‘সকাল ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মিয়ানমারে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনেছি। সন্ধ্যার দিকে এ ধরনের শব্দ আর শোনা যায়নি।’

 

কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি কালের কণ্ঠকে জানান, রাখাইনে সংঘাত মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তবে সংঘাতের জের ধরে যাতে রোহিঙ্গা বা অন্য কোনো গোষ্ঠী বাংলাদেশে ঢুকতে না পারে সে জন্য নাফ নদে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে।