NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

বদলি নামলেন রোনালদো, শেষ মুহূর্তের গোলে জয় আল নাসরের


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ০২:১৮ পিএম

বদলি নামলেন রোনালদো, শেষ মুহূর্তের গোলে জয় আল নাসরের

সৌদি প্রো লিগের শিরোপা জয় হয়তো সম্ভব নয় এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। প্রো লিগে ২৭ ম্যাচে ৭৭ পয়েন্ট আল হিলালের। শুক্রবার রাতে দামাক ক্লাবকে হারানোর পর আল নাসরের ২৭ ম্যাচে পয়েন্ট ৬৫।

দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ১২। এই ব্যবধান আপাতত ঘোচানোর কোনো সুযোগ নেই দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের পক্ষে।

বিজ্ঞাপন

তবে শুক্রবার দামাকের সঙ্গে ম্যাচে পয়েন্ট হারাতে বসেছিলো আল নাসর। ম্যাচের শেষ মুহূর্তে, ইনজুরি সময়ে গিয়ে (৯০+১ মিনিট) আয়েমেরিক লাপোর্তে গোল করে আল নাসরকে ১-০ গোলে জয় এনে দেন।

 

এই ম্যাচের শুরুর একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের দুই ম্যাচেই টানা দুটি হ্যাটট্রিক করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। তবে দামাকের বিপক্ষে ম্যাচে ৬৫ তম মিনিটে মাঠে নামেন সিআর সেভেন, মাসারি আল নেমারের পরিবর্তে।