NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

গাজা থেকে জিম্মির লাশ উদ্ধারের দাবি ইসরায়েলি সেনাবাহিনীর


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ০১:১৬ এএম

গাজা থেকে জিম্মির লাশ উদ্ধারের দাবি ইসরায়েলি সেনাবাহিনীর

ইসরায়েলের সেনাবাহিনী শনিবার বলেছে, তাদের সেনারা ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার সময় অপহৃত এক জিম্মির লাশ উদ্ধার করেছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, অপহৃত এলাদ কাটজিরের মৃতদেহ গাজা উপত্যকার খান ইউনিস থেকে গত রাতে উদ্ধার করা হয়েছে এবং ইসরায়েলি ভূখণ্ডে ফিরিয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ফিলিস্তিনের ইসলামিক জিহাদ সংগঠনের হাতে বন্দি অবস্থায় তাঁকে ‘হত্যা’ করা হয়েছে।

হামলার সময় ৪৭ বছর বয়সী কাটজিরকে তাঁর মা হান্নার সঙ্গে নির ওজ কিবুতজ সম্প্রদায় থেকে অপহরণ করা হয়েছিল।

গাজা যুদ্ধে এক সপ্তাহের বিরতির সময় ২৪ নভেম্বর হান্নাকে মুক্তি দেওয়া হয়েছিল। এ ছাড়া কিবুতজে হামলার সময় কাটজিরের বাবা আব্রাহাম নিহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে।

 

সেনাবাহিনী বলেছে, যুদ্ধের সময় তারা এ পর্যন্ত এলাদ কাটজিরসহ ১২ জনের মৃতদেহ গাজা থেকে উদ্ধার করেছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে আন্তঃসীমান্ত হামলা চালায়।

তেল আবিবের হিসাবে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে। হামলার পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ডে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ছয় মাসের যুদ্ধে সেখানে ৩৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।