NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

কাদা ছোড়াছুড়ি বিষয়ে আমার কোনো মন্তব্য নেই : অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ০১:১৩ এএম

কাদা ছোড়াছুড়ি বিষয়ে আমার কোনো মন্তব্য নেই : অপু বিশ্বাস

ঈদের কয়েকদিন পরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। একটি খল-অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের এবং অন্যটি চিত্রনায়িকা নিপুণ ও অভিনেতা মাহমুদ কলির। বর্তমানে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা।

তবে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে দেখা যায় না। এবারও নেই তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি এসবের সঙ্গে সম্পৃক্ত নন।

 

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, শিল্পী সমিতির বিষয়গুলো নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই।

অপু বিশ্বাস বলেন, ‘আমি এগুলোতে সম্পৃক্ত নই। তাই আমি ততোটা জানি না। উনারা যেটা ভালো মনে করছেন সেটাই করছেন। তাই কাদা ছোড়াছুড়ি বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।
আমি শিল্পী সমিতির নির্বাচন করতে কখনোই যাইনি, আর যাবও না। আমার কাজ অভিনয় করা, আমার কাজ দর্শকের সঙ্গে রিলেট করে থাকা। আমার মন্তব্যের জায়গাটা হচ্ছে, আমি বিনোদনের একজন মানুষ, বিনোদনটা নিয়েই থাকতে চাই।’

 

তবে শিল্পী সমিতির নির্বাচনে আগ্রহী না হলেও জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহ রয়েছে অভিনেত্রীর। এ প্রসঙ্গে অপু বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে আমাকে দেখতে পাবেন না।

তবে অবশ্যই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। যেহেতু আমি এটাতে একটিভ তাই বলবো এটা বিদ্যমান থাকবে।’

 

ঈদ নিয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ঈদের পরিকল্পনা আমার পুচকাকে (ছেলে) নিয়ে। আমার ছেলে ঈদের নামাজ পরার জন্য মুখিয়ে আছে। সে প্রত্যেকদিনই রোজা রাখে, তবে লাঞ্চটাইম হলেই বলে ‘মম ক্ষুধা লেগেছে’। এটা ভালো লাগে যে, রোজাটা সে বুঝতে পারে। হয়তোবা সে বাচ্চা মানুষ, তাই রোজাটা ধরে রাখতে পারে না। বুঝতে পারে, এটাই অনেক কিছু। আর ঈদে বাচ্চাকে নিয়ে ঘুরাঘুরি করব, পরিবারকে সময় দেব। এছাড়া আর তেমন কোনো পরিকল্পনা আপাতত নেই।’

এই মুহূর্তে হাতে নতুন সিনেমার কাজ আছে কিনা জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘হুম, আগামীতে দেখা যাবে। সিনেমায় আসলে গল্প নির্বাচনসহ অনেক কিছুই থাকে। সেরকম একটা কিছুর জন্যই টাইম নিছি। তবে আলোচনা হচ্ছে। আশা করি দেখতে পাবেন।’